ফরিদগঞ্জে নির্মাণ শ্রমিকের রহস্য জনক মৃত্যু

আমান উল্লাহ খাঁন ফারাবী:
ফরিদগঞ্জে উপজেলার ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মধ্যপোঁয়া গ্রামে বাবুল মিয়া (৪৫) নামের এক নির্মাণ শ্রমিক আত্মহত্যা করেছে।

১৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে এই ঘটনা ঘটে। বাবুল মিয়া ওই গ্রামের মৃত মুখলেছুর রহমানের ছেলে। তিনি ২ মেয়ে ও ১ পুত্র সন্তানের জনক।

পরিবারের সূত্র ও বড় মেয়ে রিমা জানায়, আমার বাবা সকালে নাস্তা করে বাড়ির বাহিরে গিয়ে আবার বাড়িতে ফিরে এসে বসতঘরে ঢুকে পড়েন। এসময় আমার মা স্ত্রী ও আমরা বাড়ির অন্য কাজে ব্যস্ত ছিলেন। ঘরে তার কোন সাড়া শব্দ না পেয়ে, ভিতরে ঢুকে দেখেন আড়ার সাথে তাঁর ঝুলন্ত মৃত দেহ দেখতে পাওয়া যায়। রিমা আরও বলেন, তার বাবার লাশটি ছোট বোনের সহায়তায় মাটিতে নামায়। এসময় তাদের চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে পুলিশকে খবর দেন।

স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তফা কামাল বলেন, আমি তেমন কিছু জানিনা, শুনেছি সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন, আমি শুনেছি, বাবুল মিয়ার সাথে নাকি তাদের বাড়ির কোন পরিবারের সাথে বিবাদ রয়েছে, এবিষয়টি নিয়ে থানায় আগে অভিযোগ দেওয়া আছে। তাঁর মৃত্যুর খবর পেয়ে আমি ঘটনাস্থালে এসে এ তথ্য জানতে পেরেছি। তবে বিবাদের ঘটনার বিষয়ে কোনো পক্ষই আমার কাছে বিচার দেয়নি।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আমি যতদূর জানি, তাঁর স্ত্রীর সাথে তাঁর মনমালিন্য ছিল, পোষ্টমর্টেম পর ও তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *