
স্টাফ রিপাের্টার:
ফরিদগঞ্জের নয়ারহাট বাজারে ‘ডিজিটাল সেবাঘর’ নামের একটি কম্পিউটার দোকানের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (১৬জুন) সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয় দোকানটির।
ডিজিটাল সেবাঘরে সূলভমূল্যে স্বল্প সময়ে রঙিন যে কোনো সাইজের ফটো প্রিন্ট, সাদাকালো-রঙিন ফটো কপি, লেমিনেটিং, ই-মেল আদান প্রদান, পল্লী বিদ্যুতের মিটার, জাতীয় পরিচয় পত্র, জন্ম সনদের আবেদন, বাংলা ইংরেজী স্মাট ফরমেটে সিভি তৈরী, চাকুরীর আবেদন ও কম্পোজ করা সহ বিভিন্ন সেবা দেওয়ার আশ্বাস দেন ব্যবসা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মো. ফাহাদ খাঁন।
এসময় ডিজিটাল সেবাঘর’র সফলতা ও দেশবাসীর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মুুনাজাত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৯নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহআলম শেখ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো.কামরুজ্জামান, সাবেক সভাপতি মামুন পাঠান, নুরুন্নবী নোমান,সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সমাজসেবক রফিকুল ইসলাম পাটওয়ারী, তরুণ সমাজসেবক পুতুল সরকার, ইউপি সদস্য আবু তাহের সরকার, জাকির হোসেন প্রমুখ।