কেন্দ্রীয় যুবদলের তারেকুর রহমান চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নির্বাচনী দায়িত্ব

ধানে প্রতীকের প্রার্থী লায়ন মোঃ হারুনুর রশিদের নির্বাচনী প্রচার প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম সমন্বয় ও মটরিং দায়িত্ব দেওয়া হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল

‎কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তারেকুর রহমান তারেক কে। গত ২০ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক তথ্যে জানা গেছে।

‎দায়িত্বপ্রাপ্ত হয়ে তারেকুর রহমান ফরিদগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার যুবদলের নেতাকর্মীদের পৃথক পৃথক ভাবে দায়িত্ব দিয়ে দলের প্রার্থী পক্ষে কাজ করার জন্য বিজয় নিশ্চিতের পরিকল্পনা গ্রহণ করেন।

‎যুবদল নেতা তারেকুর রহমান জানান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজস্ব ও ব্যাংকি বিষয় সম্পাদক লায়ন হারুনুর রশিদ একজন জনপ্রিয় ও বিএনপির দূর্দিনের পরীক্ষিত নেতা । আমরা দলীয় নির্দেশক্রমে এবং নিজস্ব কিছু পরিকল্পনা নিয়ে ধানের শীষ প্রতীকের জয় সুনিশ্চিত করতে কাজ করবো। ইতিমধ্যে যুবদলের স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল মানুষের কাছে তারেক জিয়ার ক্ষুদা দারিদ্র্য মুক্ত নুতন বাংলাদেশ গড়ার ম্যাসেজ পৌঁছে দেওয়া দলীয় প্রার্থীর জয় জন্য কাজ পৃথক পৃথক দায়িত্ব দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *