ফরিদগঞ্জে একইদিনে যুবক-যুবতীর লাশ উদ্ধার!

স্টাফ রিপোর্টার:
ফরিদগঞ্জ ৬ ঘটার ব্যাবধান হাবিবা আক্তার(১৫) নামে ৮ম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থী ও সিয়াম(২০) নামে এক যুবকর লাশ উদ্ধার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার গােবিন্দপুর উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের জমাদ্দার বাড়ি থেকে হাবিবার লাশ ও একই দিন দুপুরে সুবিদপুর পুর্ব ইউনিয়নের মনতলা গ্রাম থেকে সিয়ামর লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য দুটি লাশ চাঁদপুর মর্গে প্রেরন করা হয়। এব্যাপার পৃথক দুইটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে সংশ্লিষ্ট থানায়।

পুলিশ সুত্র জানা গছ, গােবিদপুর উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের জমাদ্দার বাড়ির আবুল বাশারের মেয় হাবিবা আক্তার পরিবারের সদস্যদর অগােচরে বুধবার রাতে বসতঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। বহস্পতিবার ভােরর ফজরের নামায পড়তে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে তা দেখতে পায়। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক মশিউর রহমান সঙ্গীয় ফাের্স নিয়ে ঘটনাস্থ থেক লাশ উদ্ধার করে। হাবিবা স্থানীয় একটি মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী ও দুই ভাই তিন বােনের মধ্যে সবার ছােট। তবে আত্মত্যার কারন জানা যায়নি।
অপরদিকে, সুবিদপুর পুর্ব ইউনিয়নের মনতলা গ্রাম থেক সিয়াম নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সিয়াম বৃহস্পতিবার সকালে বিষপান করে। পরিবারর সদস্যরা টের পেয়ে তাকে দ্রুত পাশ্ববর্তী হাজিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষনা করেন। সে মনতলা গ্রামের আলমগীর হােসেনের ছেলে। সংবাদ পেয় ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক মশিউর রহমান সঙ্গীয় ফাের্স তার লাশও উদ্ধার করে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মােহাম্মদ শহীদ হােসন জানান, লাশ দুইটি উদ্ধার করে পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের ও ময়না তদন্তের জন্য মর্গ প্রেরন করার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *