ফরিদগঞ্জে ইউসিসি বার্ষিক সাধারণ সভা

ফরিদগঞ্জ ব্যুরো : ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এর উদ্বোধন করে বিআরডিবির উপপরিচালক এস এম জুয়েল আহমেদ। ফরিদগঞ্জ ইউ সি সি লি: এর সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভঁ‚ইয়া, সহসভাপতি আব্দুস সামাদ আজাদ জুয়েল, আরডিও শামিম আহমেদ প্রমুখ। সভাপতি তার বক্তব্যে বলেন, আমি সভাপতির দায়িত্ব নেয়ার পর থেকে বলে আসছি। আমি এখান থেকে নিতে আসিনি । দিতে এসেছি। সমিতিকে একটি ভাল স্থানে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সকলের সহযোগিতা। আমার কার্যকালের মেয়াদ ১১ মাস হলেও অদ্যবদি অফিস কর্তৃপক্ষ আমাকে প্রাথমিক সমিতির ঋণের টাকা আদায় বা সমিতির প্রয়োজনে কোন কাজে লাগায় নি। আমি ভোট চাওয়ার সময় যেই কথা দিয়েছিলাম। আমি আপনাদের আবারো বলছি। আমি ইউসিসিকে প্রাতিষ্ঠানিক ভাবে এবং আর্থিক ভাবে আরো শক্তিশালী করবো। তবে এই জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *