চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিদ্রোহী প্রার্থী এমএ হান্নান কে বিএনপি থেকে বহিস্কার

স্টাফ রিপোর্টার:
চাঁদপুর -৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ফরিদগঞ্জ উপজেলা আহবায়ক কমিটির আহ্বায়ক এমএ হান্নান দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হওয়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।
বুধবার (২১ জানুয়ারি) রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানা যায়। এর আগেও ২০০৯ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এম এ হান্নান কে দল থেকে বহিষ্কার করে।
এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এম এ হান্নান দলীয় মনোনয়ন না পেলে জ্বালা পোড়াও আন্দোলনসহ বিদ্রোহী প্রার্থী ঘোষণা দিয়ে বিভিন্ন সভা সমাবেশ করে, এতে কেন্দ্রীয় সিদ্ধান্তে জেলা কমিটি উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির দলীয় সকল কার্যক্রম স্থগিত করে। পরবর্তীতে বুধবার জেলা রিটার্নিং অফিসারের কাছে থেকে স্বতন্ত্র অর্থাৎ বিদ্রোহী প্রার্থী হিসেবে চিংড়ি মাছ প্রতীক নিয়ে নির্বাচনী নেমে গেলে দল তাকে চুড়ান্ত ভাবে বহিষ্কার করে।
দল থেকে বহিষ্কার পর এম এ হান্নান জানান, আমি শহীদ জিয়া আদর্শ এবং বেগম খালেদা জিয়ার দল কে ভালোবাসে আজীবন বিএনপি করবো কোন বহিষ্কার আমাকে দাবীয়ে রাখতে পারবে না। বিএনপির রাজনীতি করি বলে বেগম খালেদা জিয়া ২০০৮ এবং ২০১৮ সালে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু এবার কিছু কুচক্রী মহল ও অর্থ লোভীদের কারণে আমি দলীয় মনোনয়ন পাইনি। তাই আমি আমার নেতাকর্মী ও সাধারণ জনগণের অনুরোধে স্বতন্ত্র নির্বাচন করছি। ইনশাআল্লাহ আমি ১২ ফেব্রুয়ারি জয়ের মালা ছিনিয়ে এনে জানান দিবো দলের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা কুচক্রী ও অর্থলোভীরা শহীদ জিয়া দলকে কি ভাবে ধ্বংস করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *