
আমান উল্লাহ খাঁন ফারাবী:
ফরিদগঞ্জ উপজেলার ১১ নং চর দুখিয়া পুর্ব ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও পশ্চিম একলাশপুর গাজী বাড়ির রুহুল আমিনের ছেলে সোহাগ গাজী পানিতে পড়ে মৃত্যু বরণ করেছে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়ির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে বাড়ির লোকজন পুকুর থেকে উঠিয়ে ফরিদগঞ্জ ডায়াবেটিক হসপিটালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের ধারণা সোহাগ গাজী পুকুরের ঘাটে পা পিচলে পড়ে পানিতে তার দম বন্ধ হয়ে মৃত্যু হয়।
অন্যদিকে একই দিনে ফারজানা বেগম(৪০) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করে ফরিদগঞ্জ থানা পুলিশ। তিনি তিন সন্তানের জননী।
জানা যায়, শুক্রবার সকালে ওই গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে পাইকপাড়া উত্তর ইউনিয়নের উত্তর শাশিয়ালী গ্রামের ঢালী বাড়ির থেকে।
সরেজমিনে গিয়ে জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার উত্তর শাশিয়ালী গ্রামের সৌদি প্রবাসী আঃ মমিনের সাথে সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা গ্রামের এরশাদ উল্যার মেয়ে ফারজানা বিয়ে হয়। তাদের সংসারে তিন সন্তান রয়েছে। স্বামী আঃ মমিন দীর্ঘদিন ধরে সৌদি আরব থাকেন। শুক্রবার সকালে ওই বাড়ির লোকজন ফারজানা লাশ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশের কাছে সংবাদ দেয়।
স্থানীয়দের ধারনা স্বামীর সাথে মনমালিন্য হওয়ায় রাতে গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
গৃহবধূর ভাই বিল্লাল পাটওয়ারীর সাথে কথা হলে তিনি বলেন, তার বোন সুখে শান্তিতেই সংসার করছিল। কেন সে আত্মহত্যা করলো বুঝতে পারছি না।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ হোসেন জানান, সংবাদ পেয়ে সকালে লাশ উদ্ধার করা হয়, পোস্টমর্টেমের জন্য চাঁদপুর পাঠানো হয়েছে। পোস্টমর্টেম পর বিস্তারিত জানাযাবে।