আমান উল্লাহ খাঁন ফারাবী: চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর গ্রামের   মো: জিতু তপদারের ছেলে মো: রায়হান হোসেন (১৭). একজন বাক ও শ্রবণ প্রতিবন্ধী, উচ্চতা ৫ ফুট। রায়হান দিনমজুর জিতু তপদারের একমাত্র সন্তান।

রায়হান একজন প্রতিবন্ধী হলেও তার আচার-আচরণ ছিল খুব ভালো। তিনি এলাকার সকলের কাছে স্নেহের মানুষ ছিলেন। সবাই তাকে আদর এবং স্নেহ করতো তার সুন্দর ব্যবহারের জন্য। রায়হান খুব পশুপ্রেমী ছিল। গরু কিংবা ছাগ পেলে তাদের সাথে দুষ্টুমি করতো।

রায়হান গরুকে খুব বেশি ভালোবাসতো। সে গত ঈদুল আযহার তিনদিন আগে ১৭ জুলাই  অনুমান দুপুরের দিকে কাউকে কিছু না বলে কোথায় যেন চলে যায়। তবে এলাকার অনেকের ধারণা ঈদের আগে ১৭ তারিখ যখন গরুর ব্যবসায়ীরা গরুর পাল নিয়ে তাদের বাড়ির পাশ দিয়ে যায় তখন হয়তো সে গরুর পালের সাথে চলে গেছে।

অদ্যবধি রায়হানের বাবা আত্মীয় স্বজনসহ দেশের বিভিন্ন জেলায় খোঁজ নিয়েছেন। বিভিন্ন স্থানে তার ছবি দিয়ে দেয়ালে দেয়ালে হারানো বিজ্ঞপ্তি লাগিয়েছেন। এবং মাইকিং করেছেন। এছাড়া ফরিদগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। জিডি নং ১১৫০/২৫-০৭-২১ ইং। দিনমজুর জিতু তপদার তার একমাত্র বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছেলে মোঃ রায়হান এর সন্ধানে এখন পাগলের মতো হয়ে গেছে। তিনি তার ছেলের সন্ধানে সকলের সহযোগিতা ও দোয়া চেয়েছেন। কেউ তার সন্ধান পেলে উপরোক্ত ঠিকানা অথবা ০১৭৮৫৬৫০৪২৩ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেন।

ক্যাপশন: প্রায় ২ মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ রায়হান’র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *