
স্টাফ রিপোর্টার: ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া (উঃ) ইউনিয়নে শত ভাগ বিদ্যুৎ পাওয়ার জন্য মানববন্ধন করেন বাজার ব্যবসায়ী ও স্থানীয় সাধারন গ্রাহকরা,
২৪ মে (সোমবার) বিকালে উপজেলার চৌরঙ্গী বাজারে এ মানববন্ধন করেন গ্রাহকরা।
এসময় বিদ্যুৎ গ্রাহকরা বলেন, ফরিদগঞ্জ উপজেলায় সবচাইতে বেশি বিদ্যুৎ বিভ্রাটের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সর্বোস্তরের মানুষ।
এমনিতেই নিয়মিত বিদ্যুৎ থাকেনা, বিদ্যুৎ একবার বিভ্রাট হলে আবার কখন আসবে তা নিশ্চিত করে বলার কোন সুযোগ নেই। বিদ্যুতের আসা-যাওয়ার খেলায় নাকাল এই ফরিদগঞ্জের সাধারণ মানুষ।
নিয়মিত বিদ্যুৎ না থাকার কারণে ব্যবসায়ী ব্যবসা অচল হয়ে পড়ছে, বিদ্যুৎ না থাকায় তাপমাত্রা বৃদ্ধি হওয়ার কারণে মুরগির খামারে রিতিমত বাচ্চা মারা যায়, শ্বাস কষ্ট বাচ্চাদের নেবুলাইজড্ করতে বিঘ্ন ঘটছে। এছাড়া বেশীরভাগ ব্যাটারি চালিত অটো রিক্সা চার্জ করতে না পারায় চরম দূর্ভোগ আকার ধারণ করেছে।
একটু ঝড় ও জোরে বাতাস হলেই ফরিদগঞ্জের বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ লাইন ফল্ট হয়ে যায়। একবার লাইন ফল্ট হলে দুই থেকে তিন দিন সময় লেগে যায় লাইন ঠিক করতে। মাঝে মাঝে কোথায় ফল্ট হলে ঠিক করার খবর থাকে না।
দিনে ৭/৮ বার বিদ্যুৎ আসা-যাওয়ার মধ্যে থাকে, প্রায় দিনেই ভোর বেলায় বিদ্যুৎ চলে যায় বেলা ১০টা বা ১১টার সময় আসে কিছুক্ষণ থেকে আবার চলে যায়, কোন কোন সময় দিনের বেশির ভাগ অংশ থাকেনা, রাতের বেলায় আরও বেশি দূর্ভোগ পোহাতে হয়, শিশু বাচ্চাদের ঘুম পাড়াতে খুবই কষ্টকর হয়ে পড়ে, পড়া-লেখা করা ছেলে মেয়েদের সবচাইতে দূর্ভোগ হচ্ছে, সারাদেশ লকডাউনে শিক্ষাপ্রতিষ্টান বন্ধ, পড়ালেখায় অনেকটাই পিছিয়ে পড়েছে ছেলে-মেয়েরা, তাঁর মধ্যে বিদ্যুৎ হয়রানিতে মোটেও পড়াশুনা করতে পারছেনা।
বাজার ব্যবসায়ীসহ অন্যান্য বিদ্যুৎ গ্রাহকরা বলেন, করোনা মহামারিতে আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে পড়ছে, বিদ্যুৎ হয়রানি চলতে থাকলে আমাদের ব্যবসা বানিজ্য সহ ছেলে-মেয়েদের পড়ালেখা মারাত্মক আকার ধারন করছে। আমরা বিদ্যুৎ হয়রানির সুষ্ঠু তদন্তের জোরালো আবেদন জানাই। এবং জি এম এর পদত্যাগ চাই।
এসময় উপস্থিত ছিলেন, পাইকপাড়া (উঃ) ইউনিয়নের চেয়ারম্যান আলী আক্কাছ ভুইঞা। জাহাঙ্গীর আলম মজুমদার, মেডিকেল হল চৌরঙ্গী বাজার। মাহবুব আলম, চৌরঙ্গী বাজার বিশিষ্ট ব্যবসায়ী। আব্দুল্লাহ আল মামুন সৌরবিদ্যুৎ সেন্টার চৌরঙ্গী বাজার। আলম মামুন বিশিষ্ট ব্যবসায়ী চৌমূখা মিজি বাড়ি। কামরুল আহসান মজুমদার, ব্যবসায়ী কাঁশারা।শামসুদ্দোহা বিশিষ্ট ব্যবসায়ী চৌরঙ্গী বাজার। ভোলানাথ চৌরঙ্গী বাজার বিশিষ্ট ব্যবসায়ী। ফারুক. বোর্ডিং স্টোর চৌরঙ্গী বাজার বিশিষ্ট ব্যবসায়ী। মোহাম্মদ ইয়াসিন আরাফাত, মুনতাহা কম্পিউটার। সালাউদ্দিন সরদার। ফরুক হসেন শাদিন প্রমূখ ।