সাংবাদিক রােজিনার মুক্তির দাবিতে ফরিদগঞ্জ প্রেসক্লাব’র মানববন্ধন

আমান উল্লাহ খাঁন ফারাবী: প্রথম আলা’র সিনিয়র সাংবাদিক রােজিনা ইসলামকে ৬ঘন্টা আটকে রেখে হেনস্তার প্রতিবাদ এবং তাঁর মুক্তির দাবিতে মানববন্ধন করে ফরিদগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকরা।

বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এ সময় সাংবাদিবরা মুখে কালা ব্যাজ পরেন।

প্রেসক্লাব সভাপতি মাে. কামরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুছ ছােবহান লিটনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁদপুর প্রসক্লাবর সাবেক সভাপতি, দৈনিক নয়াদিগন্ত এবং আরটিভি’র জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী, ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নােমান, সাবেক সাধারণ সম্পাদক মানিক পাঠান, প্রবীর চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক মাে. মহিউদ্দীন মিয়া, আবু হেনা মাস্তফা কামাল, আমান উল্যাহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জনগণের পক্ষে সংবাদ প্রচারের অপরাধে সাংবাদিক রােজিনা ইসলামের কন্ঠ চেপে ধরে জনগণের টাকায় লালিত স্বাস্ব্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেবুন্নেছা এবং তাঁর দোসররা যে অপরাধ করেছেন তা অমার্জনীয়। উপর দিকে আদালতে তাঁর জামিন নামঞ্জুর করে সাংবাদিক নির্যাতনের বিচার প্রাপ্তির অধিকারকে অনিশ্চয়তার পথে ঠেল দিয়েছে। আমরা সাগর-রুনী, শিমুল, নদীসহ বিভিন সময় হত্যা এবং নির্যাতনের শিকার সকল ঘটনার দৃষ্টান্তমূলক বিচার প্রার্থনা করছি।

গণমাধ্যমের কন্ঠরাধর সকল অপচেষ্টা বাদ দেওয়ার আহবান জানাচ্ছি। যদি সরকার এবং বিচার বিভাগের দায়িত্বশীল কর্তৃপক্ষ সাংবাদিক নির্যাতনের বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হন, তাহলে আগামী দিন জাতীয় সাংবাদিক নের্তৃবৃন্দর আহবান আমরা যে কােন কঠাের কর্মসূচী বাস্তবায়নে সবার্ত্মক প্রস্তত রয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *