
মামুন হোসাইন: মধ্যপ্রাচ্যের দেশ কাতারের বাংলাদেশী সফল ব্যবসায়ী ও কাতারস্থ আওয়ামী ফোরামের উপদেষ্টা সিআইপি জালাল আহমেদের পক্ষে ফরিদগঞ্জ উপজেলার দরিদ্র জনসাধারনের মাঝে ঈদ উপহার বিতরণ শুরু হয়েছে। ০৭ই মে শুক্রবার সকালে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ উপহার বিতরণ উদ্বোধন করেন সিআইপি জালাল আহমেদের বোন উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান মাজুদা বেগম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বাহার, জালাল আহমেদের প্রতিনিধি মোহন।
উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান মাজুদা বেগম জানান, করোনা কালে গত বছর উপজেলার প্রতিটি ইউনিয়নে চাল ডাল তেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ১০ সহস্রাধিক মানুষকে দেয়া হয়। এবছরও ঈদ-উল ফিতর উপলক্ষে প্রতিটি ইউনিয়নে ৩শত নারীকে কাপড়, ২শত পুরুষকে লুঙ্গি , নগদ অর্থ এবং ১ শত পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে। শুক্রবার উপজেলার বালিথুবা পশ্চিম, বালিথুবা পুর্ব, সুবিদপুর পুর্ব ও সুবিদপুর পশ্চিম ইউনিয়নে সামগ্রী দেয়া হয় মোট ৪টি ইউনিয়নে ঈদ উপহার বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে এসব সামগ্রী দেয়া হবে। এছাড়া প্রতিটি স্বাধীনতার সুর্বণ জয়ন্তী উপলক্ষে প্রতিটি ইউনিয়নের ১০জন গৃহহীনকে ঘর তৈরি করে দিয়েছেন তিনি।