ফরিদগঞ্জে লকডাউন না মানায় জরিমানা

ফরিদগঞ্জ প্রতিনিধি: ফরিদগঞ্জে লকডাউন ও মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়।

১৭ এপ্রিল (শনিবার) উপজেলার গাজীপুর বাজার ও পূর্ব চান্দ্রা বাজারে মাস্ক ব্যবহার না করায় এবং নিষিদ্ধ দোকান খোলা রাখার অপরাধে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় মাস্ক ব্যবহার না করায় এবং সরকারের নির্দেশনা মোতাবেক নিষিদ্ধ দোকান খোলা রাখার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৩টি মামলায় ৬ হাজার ৫০০টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, উপজেলার গাজীপুর বাজার ও পূর্ব চান্দ্রা বাজারে মাস্ক ব্যবহার না করায় এবং সরকারের নির্দেশনা মোতাবেক নিষিদ্ধ দোকান খোলা রাখার অপরাধে জরিমানা আদায় ও জন সচেতনতায় আমাদের এ অভিযান পরিচালনা করা হয়েছে।

প্রসঙ্গত, প্রশাসনের নাকের ডগায় ফরিদগঞ্জ সদর বাজারে প্রায় সকল দরনের দোকপাট খোলা রেখেছে ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *