
মামুন হোসাইন : চাঁদপুর ফরিদগঞ্জ প্রবিত্র মাহে রমজান উপলক্ষে করোনার পরিস্থিতিতে যখন ছোটখাট ব্যবসায়ী কিংবা দিনমজুরা অসহায় হয়ে পড়েছেন ঠিক সেই সময় তাদের পাশে এসে দাঁড়িয়েছেন কলাবাগান বাজারের পরিচালক ও এ হাবীব ট্রের্ড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আহসান হাবীব। ১৫ ও ১৬ এপ্রিল দুইদিন ব্যাপী ফরিদগঞ্জ পৌর এলাকার ২ শতাধিক পরিবারের মাঝে তার ব্যক্তিগত উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেওয়া হয়। এই বিষয়ে তিনি বলেন- দেশের এই ক্লান্তিলগ্নে সমাজের অসহায়দের পাশে প্রতিজন ধন্যাঢ্য ব্যক্তিদের দাঁড়ানো উচিৎ। তাছাড়া অর্থশালীদের কাছে সৃষ্টিকর্তা অসহায়দের হক গুচ্ছিত বা হেফাজত রয়েছে বলে আমি মনে করি। তাই তাদের এই অধিকার বা হক নিয়ে এই সময় তাদের পাশে দাঁড়ানো এখনোই সময়। এই বিষয় প্রেসক্লাবের সাবেক সভাপতি,”সাপ্তাহিক আলোকিত ফরিদগঞ্জ ” পত্রিকার সম্পাদক নুরুন্নবী নোমান বলেন দেশের ক্লান্তিলগ্নে করোনা ভাইরাসে দ্বিতীয় পর্যায় প্রভাব বিস্তার গতবছরের তুলনায় অনেক বেশি। যখন সরকার করোনা প্রতিরোধে দেশে ১৫ দিনের লকডাউন ঘোষণা করে তখনই গরীব অসহায় দিনমুজুর কর্মহীন পড়ে,তখন আমার ছোট ভাই আহসান হাবীব প্রতিবছরের ন্যায় এই বছরে পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদগঞ্জ পৌর এলাকায় ৯টি ওয়ার্ডে কাউন্সিলরদের মাধ্যমে ও পৌর ৮ নং ওয়ার্ডের প্রত্যেক বাড়িতে খোঁজখবর নিয়ে যারা পাবে এমন অসহায় দিনমজুরদের ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
গত দুইদিনে তার পক্ষে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, , সাংবাদিক মামুন হোসাইন ও সমাজকর্মী গিয়াস উদ্দীন।