সাংবাদিকের কলমের খোঁচায় চাকুরিজীবিদের কাজের গতি বেড়ে যায়.. যুগ্ম সচিব ড. মোঃ শাহাদাৎ হোসাইন

স্টাফ রিপোর্টার: ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বাংলাদেশ জনসংখ্যা ব্যুরোর পরিচালক, সেন্সাস উইং বি.বি এস ড. মোহাম্মদ শাহাদাত হোসাইন তার আলোচনায় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাদের কাজ হবে অত্যান্ত নিখুঁত এবং বস্তুনিষ্ঠ। তাদের কর্মকান্ডে কোন প্রকার ত্রুটি থাকলে পুরো জাতি এলোমেলো হয়ে যাবে। তাই দক্ষতা ও পেশাদারিত্ব সাথে আপনারা কাজ করতে হবে। মনে রাখতে হবে আপনাদের কলমের খোঁচায় চাকুরীজীবিদের কাজে গতি বেড়ে যায়। শুধু চাকুরিজীবিই নয় সমস্ত ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অপরিসিম। তিনি আরো বলেন- আগামী অক্টোবর মাসে সারাদেশে পরিসংখ্যান ব্যুারো’র অধিনে জনসংখ্যা বা জনশুমারি ও গৃহগণনা শুরু হবে। সেই কাজে সাংবাদিক বন্ধুদের সহযোগিতা ঐকান্তিক ভাবে প্রয়োজন। কারণ এই শুমারির মাধ্যমে পুরো বাংলাদেশের ভাগ্য পরিবর্তন বা উন্নয়নের পরিমাপ নির্ধারণ করবে। তাই আপনারা সবাই এই বিষয়ের সংশ্লিষ্ট লোকদের প্রয়োজনীয় তথ্য প্রদান করে সহযোগিতা করবেন। গতকাল সোমবার ফরিদগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় সভায় তিনি তার বক্তব্যে এই কথা বলেন।
প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুস ছোবহান লিটনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ এআ্র মডেল সরকারী হাইস্কুলের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারন সম্পাদক প্রবীর চক্রবর্ত্তী, সহসভাপতি মহিউদ্দীন, আমান উল্যা আমানসহ সাংবাদিক নেতৃবৃন্দ। এই সময় উপস্থিত ছিলেন, পরিসংখ্যান ব্যূারো যুগ্ম পরিচালক এইচ.এম ফিরোজ, জেলা শুমারীর সমন্বয়কারি মো. ওহিদুল ইসলাম, কর্মকর্তা কর্মচারী পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি রিয়াজ আহাম্মেদ ফরিদী প্রমূখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *