আমি নির্বাচিত হয়ে পৌরবাসীর দুর্ভোগ লাঘবে অনেকাংশে সফল হয়েছি……মেয়র মো: মাহফুজুল হক

স্টাফ রিপোর্টার: ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মাহফুজুল হককে পৌরসভার ১নং ওয়ার্ডের অধিবাসী ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দ সংবর্ধনা দিয়েছে। মঙ্গলবার বিকালে স্থানীয় চরবসন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মেয়র মো: মাহফুজুল হক বলেন, আমি গত ৫ বছর পূর্বে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে মাঠে নেমে প্রতিটি ওয়ার্ডে গিয়ে মানুষকে কথা দিয়েছি। আগামী ৫ বছরে ফরিদগঞ্জ পৌরসভার অন্তত ৭০ ভাগ কাজ সম্পন্ন করবো। আজ আমি তৃপ্ত যে আমার দেয়া কথা রাখতে পেরেছি। প্রতিটি ওয়ার্ডে কম বেশি গড়ে ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। বাকী যেটুকু কাজ রয়েছে তা আগামী কয়েকমাসের মধ্যেই সম্পন্ন হবে বলে আমি আশাবাদী। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ এই উন্নয়নের জন্য যেদল নিরলস কাজ করছে, তা হলো বাংলাদেশ আওয়ামীলীগ এবং আমাদের সকলের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা । শেখ হাসিনা সরকার প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন বিধায় আজ আমরা উন্নয়নের মহাসড়কে। একই সাথে আমাদের মাননীয় সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানের নেতৃত্বে ফরিদগঞ্জ উপজেলায় আজ উন্নয়ন কর্মকা- বহমান। তাই এই ধারা অব্যাহত রাখতে হলে আবারো উন্নয়নের প্রতীক নৌকার জয় নিশ্চিত করতে হবে।

ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুকবুল হাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সুমনের পরিচালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু সায়েদ, ফরিদগঞ্জ পৌরসভা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক তাকদির বিএসসি, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ ভুঁইয়া, ফরিদগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন মিন্টু, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নেছার আহমেদ, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন গাজী, ৮নং আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান নান্নু গাজী, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলি হায়দার টিপু, পৌরসভা আওয়ামীলীগ নেতা মোবারক পাটওয়ারী, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি কাদর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ হাজী, কৃষি বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বেপারি , পৌরসভা ছাত্রলীগ সাবেক সহ সম্পাদক কাউছার হোসেন সবুজ, পৌরসভা যুবলীগ নেতা নুরে আলম পাটওয়ারী, সাগর হোসেন, বেলাল হোসেন, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক মিনহাজ চৌধুরী, ফরিদগঞ্জ পৌরসভা ছাত্রলীগ নেতা সুজন চন্দ্র দাস,পারভেজ, ১নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মেহেদী হাসান শুভ,সাইফুল ইসলাম,ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসা ছাত্রলীগ নেতা কাউছার হাজী সহ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *