স্টাফ রিপোর্টার: ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী ড. মোহাম্মদ জিয়াউল ইসলাম মুজমদারকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে ফরিদগঞ্জ প্রেসক্লাব। মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাবে প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামানের সভাপতিত্বে এই উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন মতলব উত্তরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ফরিদগঞ্জ উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আওরঙ্গজেব স¤্রাট, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্মআহ্বায়ক উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি এবং বর্তমান এমপির প্রতিনিধি হেলাল উদ্দিন আহমেদ, পৌরসভার উপসহকারি প্রকৌশলী মাহমুদুন্নবী, একটি বাড়ি একটি খামারের আব্দুর রহমান, প্রেসক্লাবের উন্নয়ন কমিটির চেয়ারম্যান মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, বর্তমান সম্পাদক আব্দুষ ছোবহান লিটন, সাবেক সম্পাদক প্রবীর চক্রবর্তী, প্রেসক্লাব ফরিদগঞ্জের সাবেক সভাপতি মো: মহিউদ্দিন প্রমুখ।
বিদায়ী অতিথি ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী ড. মোহাম্মদ জিয়াউল ইসলাম মুজমদার তার বক্তব্যে বলেন, ফরিদগঞ্জে কাজ করতে গিয়ে সংবাদকর্মীদের সর্বদা সহযোগিতা পেয়েছি। আমার দপ্তরের বিভিন্ন কাজকর্মে তারা সহযোগিতা করেছেন। ফলে আমি প্রকৌশল বিভাগের কাজ যথাসম্ভব ভালভাবে করতে সমর্থ হয়েছি। তাছাড়া আমরা একই জেলার অধিবাসী হিসেবেও পারস্পরিক সর্ম্পক ভাল ছিল।