স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ পৌর যুবলীগের উদ্যোগে কেক কাটা , আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠিত হয়। বুধবার বিকালে স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলো এলাকায় পৌর যুবলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন টিটুর সভাপতিত্বে ও সিনিয়র যুবগ্মআহ্বায়ক এস এম সোহেল রানার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন। বিশেষ অতিথি হিসেবে যুবলীগের যুগ্মআহ্বায়ক আকবর হোসেন মনির বক্তব্য রাখেন। এছাড়া যুবলীগ নেতা এমরান হোসেন আমিন,শাকিল পাঠান শামিম, আরিফ বেপারী,হাবিব বেপারী,সোহেল পলোয়ান, মহিবুল হক মজু,লিটন, ওমর ফারুক রাছেল,কাউছার হোসেন আকাশ, মাঈনুল ইসলাম সাদ্দাম বক্তব্য রাখেন। আলোচনা শেষে কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব পালন করেন নেতাকর্মীরা। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, যুবলীগের যুগ্মআহ্বায়ক কামরুজ্জামান সবুজসহ অসুস্থ সকল নেতাকর্মীর জন্য দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আরিফ পাঠান। আলোচনা সভায় বক্তারা বলেন, যুবলীগের অনুষ্ঠান বেশ জাঁকজমকপুর্ণ ভাবেই করার ইচ্ছা ছিল। কিন্তু দেশব্যাপি করোনা ভাইরাসের প্রকোপ এবং আমাদের প্রানপ্রিয় নেতা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাই আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা সভা করেছি।