ফরিদগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সভায়- আলহাজ্ব এমএ হান্নান: সৎ যোগ্য নেতার নেতৃত্বের মাধ্যমে বিএনপিকে সু-সংগঠিত করাই আমার মূল লক্ষ্য

স্টাফ রিপোর্টার: গতকাল শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফরিদগঞ্জ উপজেলা শাখার প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা কমিটির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সমস্বয়কারী ও শিল্পপতি এম এ হান্নান।
এই সময় উপজেলা বিএনপির সমন্বয়কারী আলহাজ্ব এমএ হান্নান তার বক্তব্যে বলেন- দেশের বৃহত্তম ও জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি ভারতসহ বহিঃ ষড়যন্ত্র ও ক্ষমতাসীদের খুন গুম হামলা হামলার অত্যাচারে আজ এক কঠিন দিন কাটাচ্ছে। শত অত্যাচার নির্যাতন উপেক্ষা করে যার দলের জন্য ত্যাগ শিকার করছেন, অবশ্যই বিএনপি ক্ষতায় আসলে তাদের মূল্যায়ণ করবে। পরীক্ষামূলক রাজনৈতিক মাঠে যারা টীকে থাকবে তাদের যোগ্য নেতৃত্বে আগামীতে সহযোগি সংগঠন গুলো তৈরি হবে। কোন প্রকার ধোঁকাবাজ, মাস্তান, অসৎ ও লোভী ব্যক্তিদের এই দলে ঠাঁই হবে না। তাই সৎ যোগ্য নেতার নেতৃত্বের মাধ্যমে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠন গুলো সু-সংগঠিত করাই আমার মূল লক্ষ্য থাকবে। আর এই নেতৃত্বের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বৈরচার সরকার পতনের কঠিন আন্দোলনে ডাকে রাজপথ কাঁপিয়ে তোলার ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলালের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন কার্যকরি কমিটির অন্যতম সদস্য আব্দুল মালেক বুলবুল, সহ-সভাপতি মফিজুল ইসলাম চৌধুরী, মোঃ মাহবুবুর রহমান মফু, আবু তালেব পাটওয়ারী, মোঃ শহিদুল্যাহ ভূঁইয়া, মোঃ শাহাদাৎ হোসেন নয়ন, বাছির আহমেদ , যুগ্মসাধারণ সম্পাদক আবু জাফর খসরু মোল্লা, মোঃ জহির খান, মোঃ আব্দুর রহমান, দেলোয়ার হোসেন সোহেল, মোঃ সেলিম গাজী, কোষাধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন বিএসসি, সাংগঠনিক সম্পাদক ডাঃ একে আজাদ, দপ্তর সম্পাদক ফারুক আহমেদ খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মাসুদ আলম, মহিলাবিষয়ক সম্পাদক রেবেকা সুলতানা, কৃষিবিষয়ক সম্পাদক মোঃ আলী মেম্বার, যুববিষয়ক সম্পাদক মোঃ আবু তাহের গাজী, ছাত্রবিষয়ক সম্পাদক মোঃ মুকিদ হোসেন মোল্লা, আইনবিষয়ক সম্পাদক অ্যাডঃ আব্দুর রহিম পরান, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মোঃ হেলাল মাস্টার, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এমরান হোসেন লিটন, প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ বাদল ঢালী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাবিষয়ক সম্পাদক ডাক্তার আব্দুল মান্নান, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান কিরণ ভূঁইয়া, ক্ষুদ্র ঋণ ও সমবায়বিষয়ক সম্পাদক মোঃ লোকমান দর্জি, মানবাধিকার বিষয়ক সম্পাদক এটিএম শামসুল আলম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মশিউর রহমান মনা মাস্টার, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোঃ আবু সাইদ পাটওয়ারী, ধর্মবিষয়ক সম্পাদক মাওঃ সাইফুল ইসলাম খান, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ শামসুল ইসলাম পিন্নু, মৎসজীবী বিষয়ক সম্পাদক মোঃ ফারুক মোল্লা, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মজিবুর রহমান, সহ-কোষাধ্যক্ষ মনির হোসেন পাটওয়ারী, , সদস্য মহসীন মোল্লা, হুমায়ুন কবির টিপু প্রমুখ।
উল্লেখ্য, গত ০৭/১২/২০১৯ তারিখে ফরিদগঞ্জ উপজেলাধীন শোল্লা আশেক আলী হাইস্কুল এন্ড কলেজ মাঠে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ৯ মাস পর গত ১ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ কমিটি গণমাধ্যমে প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *