ফরিদগঞ্জে জেলেদের মাঝে বিকল্প আয়বর্ধনের জন্য সেলাই মেশিন প্রদান

স্টাফ রিপোর্টার: বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক কর্মসূচীর অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জে তিনদিনের প্রশিক্ষণ শেষে জেলেদের মাঝে সেলাই মেশিনসহ উপকরণ দেয়া হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে প্রাথমিক ভাবে নির্বাচিত ৮০জন জেলের হাতে এই সেলাই মেশিন তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান। উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা মো: শওকত আলীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান জি এস তছলিম আহমেদ, বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান ও সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *