স্টাফ রিপোর্টার:
বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক নুরুল ইসলাম খানের মেয়ে ও ফরিদগঞ্জ পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি আজমুর বেগম আসন্ন ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে নিজের প্রার্থীতা ঘোষনা করেছেন। শুক্রবার দুপুরে ফরিদগঞ্জ পৌর মহিলা আওয়ামীলীগের মতবিনিময় সভায় তিনি মেয়র হসেবে নিজের প্রার্থীতা ঘোষনা করতে গিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী হয়েও গত এক দশকে দেশকে অনেকদুর এগিয়ে নিয়েছেন। তিনি কর্মক্ষেত্রেসহ প্রতিটি সেক্টরে নারীদের এগিয়ে যেতে নানা পদক্ষেপ নিয়েছেন। ফলে আজ নারীরা পুরুষদের পাশপাশি দেশের উন্নয়নে ভুমিকা রাখছেন। সেই ধারা অনুযায়ী আমিও মহিলা আওয়ামীলীগের পতাকাতলে এসে রাজনীতিতে যোগ দিয়েছি। প্রতিটি ঘরে ঘরে যেয়ে সংগঠন তৈরির সাতে সাথে নারীদের সুখদু:খের সাথী হতে কাজ করেছি। ফলে আজ নারীরা অনেক বেশি সাহসী। তারা সমাজসেবায় এগিয়ে এসেছে। আমি একজন বীরমুক্তিযোদ্ধার সন্তান, আওয়ামী পরিবারের সদস্য হিসেবে এবং নারী নেতৃত্বকে এগিয়ে নিতে আগামী ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে নিজের প্রার্থীতা ঘোষনা করছি।
ফরিদগঞ্জের বিশিষ্টজন কসমিক সফিউল্ল্যাহ স্ত্রী মালেকা পারভীনের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য কুসুম কলি, যুবমহিলা লীগের পৌর শাখার সদস্য সচিব ফাহিমা বেগম বক্তব্য রাখেন।
বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার ফরিদগঞ্জ শাখার আহ্বায়ক আব্দুল করিম বিপ্লব এর পরিচালনায় এসময় পৌরসভার সভাপতি লিপি আক্তার, সাধারণ সম্পাদক হাছিনা বেগম, ২নং ওয়ার্ডের রুনা আক্তার, সাধারণ সম্পাদক রেখা রানী, ৩নং ওয়ার্ডের সভাপতি শাহিনুর আক্তার, সাধারণ সম্পাদক আফসারা বেগম, ৪নং ওয়ার্ড সভাপতি জাহানারা বেগম, সাধারণ সস্পাদক কুলছুমা, ৫নং ওয়ার্ডের সভাপতি জাহানারা আক্তার, সাধারণ সম্পাদক শাহিনুর বেগম, ৬নং ওর্য়াড সভাপতি ফাহিমা আক্তার, সাধারণ সম্পাদক তাছলিমা আক্তার, ৭নং ওয়ার্ড সভাপতি পেয়ারা বেগম, সম্পাদক রহিমা আক্তার, ৮নং ওয়ার্ড সভাপতি গীতা রানী, সম্পাদক নুরুন্নাহার বেগম, ৯নং ওয়ার্ড সভাপতি সালমা আক্তার , সম্পাদক জোৎ¯œা দাস সহ কয়েকশত নারী উপস্থিত ছিলেন।