জাকির হোসেন সৈকত:
সোমবার ফরিদগঞ্জ পৌরসভার জনগুরুত্বপূর্ণ সড়ক চাঁদপুর-রায়পুর এর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লিংক সড়ক পরিদর্শন করেন পৌর মেয়র মাহফুজুল হক। পৌরসভা উপজেলার মূল সড়ক হতে স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক আরসিসি দ্বারায় নির্মাণ করছে ।
এসময় রাস্তার গুণগতমান ঠিক রাখার লক্ষ্যে মেয়র মাহফুজুল হক নিজেই রাস্তাটির তদারকী করেন। ঠিকাদার প্রতিষ্ঠান সঠিক ভাবে কাজটি সম্পূন্ন করে কি না সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের ইঞ্জিনিয়ারদের সাথে আলাপ করেন তিনি। রাস্তাটি কাজ যাতে টেকসই হয় সে বিষয়ে নজর রাখার নির্দেশ প্রদান করেন মেয়র। ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী পাভেল পাটোয়ারীকেও কাজের গুনগতমান ঠিক রাখার আহ্বান করেন। এদিকে পৌরসভার নগর উন্নয়ন প্রকল্পের-২ আওতায় ১১ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে ৯৫ মিটার রাস্তাটি আরসিসি দ্বারা ঢালাইকরণ চলছে।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, পৌরসভার উপসহকারী প্রকৌশলী মাহমুদুন্নবী, কার্যসহকারী প্রকৌশলী শরীফ হোসেন প্রমূখ।