ফরিদগঞ্জ সড়ক দুর্ঘটনায় নিহত মূলপাড়া কারিগরি কলেজের শিক্ষক ও ছাত্রের জানাজা সম্পন্ন

ষ্টাফ রিপোর্টার:
গোপালগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে ফরিদপুর সদর এলাকার তেঁতুল তলায় ট্রাকের সাথে সংঘর্ষ সড়ক দূর্ঘটনায় নিহত ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের মূলপাড়া সামসুদ্দিন খান কারিগরি ও বাণিজ্য কলেজের কম্পিউটার অপারেশন বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর শেখ (৫০) ও একই কলেজের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম (২২) এর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার নিহতের পরিবারের বরাত দিয়ে দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন কলেজের অধ্যক্ষ মো. হায়দার আলী। তিনি জানান, ময়না তদন্ত শেষে আজ বুধবার সকালে শিক্ষার্থী সাইফুল ইসলামের মরদেহ বাড়িতে এনে দাফন করা হয়েছে এবং শিক্ষক জাহাঙ্গীর শেখের লাশ তার নিজ বাড়ীতে নিয়ে দাফন করা হয়। নিহত শিক্ষক জাহাঙ্গীর শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার বরাশুর গ্রামের মৃত মো. আলাউদ্দিনের ছেলে এবং শিক্ষার্থী সাফুইল ইসলাম ফরিদগঞ্জ উপজেলার মূলপাড়া গ্রামের মৃত কলমতর খানের ছেলে। সাইফুল কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র ছিলেন।
শিক্ষক জাহাঙ্গীর শেখ ও শিক্ষার্থী সাইফুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, গত সোমবার দুপুরে মোটরসাইকেলযোগে গোপালগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে ফরিদপুর সদর এলাকার তেঁতুল তলায় ট্রাকের সাথে সংঘর্ষ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষক জাহাঙ্গীর শেখের এবং ফরিদপুর সদর হাসপাতালে মৃত্যু হয় শিক্ষার্থী সাইফুল ইসলামের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *