ষ্টাফ রিপোর্টার:
২৬ জুলাই)রাতে সাড়ে এগারো টায় ফরিদগঞ্জ পৌরএলাকার পেট্রোলপাম্প এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয় ছাত্রলীগ কর্মী জিসান খন্দকার ও রাসেল খন্দকার। সোমবার বিকালে বাদ আছর গোবিন্দপুর ঈদগাহ মাঠে জায়নাজা শেষে তাদের বাড়ি গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
তরুণ এই ছাত্রলীগ প্রিয় কর্মীদের জানাজায় ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, ভাইসচেয়ারম্যান জি এস তছলিম আহমেদ, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান, সাইফুল ইসলাম রিপন, উপজেলা যুব লীগের যুগ্মআহ্বাক কামরুজ্জামান সবুজ, আকবর হোসেন মনির, পৌর কাউন্সিলার হারুনুর রশিদ, সাবেক পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, উপজেলা ওলামালীগের সভাপতি মাও. মিজানুর রহমানসহ বিপুল সংখ্যক লোকজন অংশ গ্রহণ করেন। জানাজা পুর্বে নিহত জিসান ও রাসেলকে স্মৃতি চারণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান বক্তব্য রাখেন।