জাকির হোসেন সৈকত:
ফরিদগঞ্জে ঈদউল আযহা উপলক্ষে আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা করা হয়েছে। ২৬ জুলাই রবিবার বিকেলে উপজেলার ৯ নং গোবিন্দপুর ইউনিয়নে আওয়ামী লীগ কার্যালয়ে চাঁদপুর -৪ ফরিদগঞ্জ আসনের এমপি সাংবাদিক শফিকুর রহমানের নির্দেশনা দলীয় সকল নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজা আহমেদ মজুমদার।
এর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি পুতুল সরকারের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজা আহমেদ মজুমদার।অর্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহিন , যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা ছাত্রলীগ নেতা, কামরুল ইসলাম, জুয়েল, সোহাগ, আল আমিন। ইউনিয়ন যুবলীগ নেতা রনি চৌধুরি, আব্দুল আহাদ, মালেক চৈয়াল, নয়ন গাজী প্রমুখ।
পরে, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী যুবলীগ, ও কৃষকলীগ সহ সকল নেতাকর্মীদের মাঝে এ সকল ঈদ সামগ্রী বিতরণ করেন।