জাকির হোসেন সৈকত,:
গত শুক্রবার উপজেলার ৭নংপাইকপাড়া ইউনিয়ন সাচিয়াখালী গ্রামের বরকন্দাজ বাড়ির লোকমানের মেয়ের জামাতা নারায়ণগঞ্জ থেকে বেড়াতে আসেন। পরে স্থানীয় লোকজন তাকে হোম কোয়ারান্টাইনে থাকার কথা নিদর্শনা দিলে লোকমান মিয়ার পরিবারের লোকজন তাদের উপরে ক্ষিপ্ত হয়ে উঠেন। এবং তাদেরকে এলোপাতাড়ি মারধর শুরু করেন লোকমানের ছেলে ফারুক ও তার মেয়েরা। এসময় গুরুতর আহত হন আমিন উল্লাহ,সোহাগ, সাগর, বিল্লাল,সাদ্দামসহ আরো অনেকে। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠিয়ে দেন।
এবিষয়ে আমিন উল্লাহ বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
আহত আমিন উল্লাহ বলেন, যেহেতু ঢাকা নারায়ণগঞ্জ ময়মনসিংহ থেকে লোকজন আসলে তাদেরকে 14 দিন হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশনা রয়েছে। সেই নিয়মে আমরা কয়েকজন গ্রামবাসী লোকমানের জামাইকে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার জন্য বলি। সে আমাদের কথা না শুনে সে অযথা রাস্তায় এবং এদিক সেদিক গুরাফেরা করতে দেখি৷ এটাকে কেন্দ্র করে লোকমান ছেলে ফারুক ও মেয়েরা ঘর থেকে লোহার রড লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে আমাদের উপরে। এবং তারা আরো বলেন, আমাদের জামাই ঘরে থাকবে না বাহিরে যাবেন তাতে আপনাদের কি যায় আসে। দোকানে কাছে যাক বা জেতায় মন যাক বা যাবে কারো কিছু যায় আসে না। কেউ যদি বাড়িতে আসে তাদেরকে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে থাকে। প্রয়োজনবোধে তাদের বিরুদ্ধে মামলা দিবে বলে তারা বলেন। এখন আমরা খুব বেকাদায় রয়েছি। এদিকে চাঁদপুরে নারায়ণগঞ্জ থেকে আসা দুজনে লোক করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। আমরা এলাকাবাসী খুব ভয়ে আছি। কিছু বলতে গেলে উল্টো আরো মার খেতে হচ্ছে মামলা খেতে হচ্ছে। এ বিষয়ে মেম্বার বা গ্রামপুলিশ কারোর কথা তারা শোনে না তারা। আমরা উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসকের দৃষ্টি কামনা করছি এবং এর সুষ্ঠু বিচার দাবি করছি।
ইউপি সদস্য মোফাজ্জল হোসেন বলেন, মুরুব্বী তাদেরকে সতর্ক করাটা তার অন্যায় হয়নি কিন্তু মেয়েগুলো মুরুব্বী কে যেভাবে মারছে এটা কোন মানুষের কাজ না। উল্টো আবার নাকি তাদের বিরুদ্ধে থানায় মামলা করছে। এই মুহূর্তে যারা ঢাকা বা নারায়ণগঞ্জ থেকে আসছে প্রত্যেকেরই হোম কোয়ারেন্টেনে থাকার নির্দেশনা রয়েছে। কিন্তু তারা এটাকে অমান্য করে যে কাজটি করছে। এটা অত্যন্ত দুঃখজনক আমরা চাই এটার সঠিক বিচার হোক।
ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রকিব বলেন, উভয় পক্ষে মামলা করেছে। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।