ফরিদগঞ্জে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের বিষরবন্দ এলাকা থেকে ৫১ পিচ ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
১৩ এপ্রিল সোমবার রাতে ফরিদগঞ্জ থানা এসআই নুরুল ইসলাম ও এএসআই রবিউল ফোর্সসহ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের বিষরবন্দ এলাকা অভিযান চালিয়ে ৫১ পিচ ইয়াবাসহ মোঃ আমির হোসেন চৌধুরী মোঃ শরীফুল ইসলাম তুহিন ও মোঃ আঃ রাজ্জাক বাবুলকে আটক করেছে। ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, আটককৃত তিন ব্যক্তি দীর্ঘদিন যাবত পাইকপাড়াসহ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্ত্বিতে তাদের আটক করা হয়েছে।
ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, আটককৃত দেরকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *