ফরিদগঞ্জ (চাঁদপুর)প্রতিনিধি : ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড় (দ:) ইউনিয়নের ইছাপুরা গ্রামে আয়শা আক্তার (২০) নামে এক গৃহবধূর নিজ ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
পুলিশ খবর পেয়ে বুধবার রাতে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬মাস আগে পাইকপাড়া (দ:) ইউনিয়নের ইছাপুরা গ্রামের শেখ বাড়ির মো. আলী শেখের ছেলে জসিম শেখ পার্শবর্তী পাইকপাড়া উওর ইউনিয়নের বিষরবন্দ গ্রামের পাটওয়ারী বাড়ির আব্দুল রাজ্জাকের মেয়ে আয়েশা আক্তারের সাথে পারিবারিক মাধ্যমে বিয়ে হয়।
আয়েশা বর্তমানে ৩ মাসের অন্ত:সত্তা । স্বামী কৃষি জমির ইস্কিম ম্যানেজার। বুধবার সন্ধ্যায় স্বামী-স্ত্রী উভয়ই একত্রে মাগরিবের নামাজ পড়ার পর নাস্তা করে স্বামী ঘর থেকে কৃষিজমির ইস্কিম কাজে বেরিয়ে যায়।
স্বামী জসিমের বক্তব্য, সে কৃষি জমিতে পানি দিয়ে কাজ শেষ করে রাত ৯টায় বাড়ি ফিরে, ঘরের দরজায় এসে আয়েশা, আয়েশা, বলি ডাকি, দরজা খোলছে না বলে দরজা ধাক্কা দেই তারপরও খোলে না বলে আমি অনেক অপেক্ষা করে দরজায় লাথী মেরে দেখি আমার স্ত্রী আয়েশা ঘরের আড়ার সাথে ঝুলে আছে। তখন চিৎকার দিয়ে উঠি, এই সময় মা সহ বাড়ির অন্য লোকজন এসে ঘর থেকে বড়ি দাঁ দিয়ে ফাঁসির ওড়না কেটে দেয়।
রাতেই জানাজানি হলে এলাকার লোকজন ঐ বাড়ীতে এসে ভিড় করে। রাত ১০টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট করে লাশ থানায় নিয়ে আসে। এ ব্যাপারে নিহতের পিতা আব্দুল রাজ্জাক কান্নায় ভেঙ্গে পড়ে বলেন আমার মেয়ে কেনো আত্মহত্যা করছে তা এখন বলতে পারি না।