ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :
নভেল করোনা ভাইরাস সংক্রমন থেকে মুক্ত থাকতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের সময়ে সামাজিক দুরত্ব বজায় রেখে লোকজনকে কেনাকাটা করতে উদ্বুদ্ধু করতে উদ্যোগ নিয়েছে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার সকালে ফরিদগঞ্জ পৌর শহরের ঔষধ ফার্মেসী , মুদী দোকান ও কাঁচা বাজারে দোকানগুলোর সামনে রঙ দিয়ে দাগ টেনে দিয়েছেন উপজেলা প্রশাসন। স্থানীয় তরুণ কামরুল হাসান সউদসহ একদল স্বেচ্ছাসেবীর সহযোগিতায় উপজেলা সদরের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সামনে এই রঙ দিয়ে দেয়া হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা শিউলী হরি নিজে উপস্থিত থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনেত আসা লোকজনকে সামাজিক দুরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করেন। এসময় উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল্যা আল মামুন, এরআরডিও কাউছার হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, বিশিষ্ট ব্যবসায়ী আখের হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের নেতা কামরুল হাসান সউদ উপস্থিত ছিলেন।