ফরিদগঞ্জ প্রতিনিধি:
করোনা আক্রান্ত এবং এর প্রভাবে ব্যাপক প্রস্তুতি থাকার পরও স্বল্প-পরিসরে সারাদেশের ন্যায় ফরিদগঞ্জেও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে উপজেলা প্রশাসন ও ফরিদগঞ্জবাসী।
ভোর সকালে সুর্য্যদেয়ের সাথে সাথে সরকারের নিষেদের বাহিরে যে সকল ব্যবসা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠিতা খোলা ছিলো সেগুলো ও প্রেসক্লাবসহ সরকারী প্রতিষ্ঠান গুলোতে জাতীয় পতাকা উত্তোলণ করা হয়। সকাল ৮ টায় উপজেলা পরিষদের সামনে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান। এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, থানা অফিসার ইনচার্জা আবদুর রকিব, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সহিদ উল্যাহ তপদার ও সরকারী বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।