সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় থাকলে যে কোন কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকে …….ফরিদগঞ্জে ইএএলজি’র প্রকল্পের ষান্মাষিক পর্যালোচনা সভায় অ্যাড. জাহিদুল ইসলাম রোমান

ফরিদগঞ্জ ব্যুারো: বৃহস্পতিবার ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে, জেলা প্রশাসনের আয়োজনে কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে কর্মরত বিভাগসমূহের সাথে উপজেলা পর্যায়ে ষান্মাষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান তাঁর বক্তব্যে বলেন- বর্তমান সরকার রাষ্ট্রের উন্নয়ণ মূলক সকল কার্যক্রমে সমাজের সর্বস্তরের মানুষের সম্পৃক্ততা দেখতে চায়। একই সাথে উন্নয়ন কর্মকান্ডের স্বচ্ছতা ও এর সাথে সর্ম্পকের জনগোষ্ঠির জবাবদিহিতা নিশ্চিতের মধ্যে দিয়ে একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরি করতে এই ধরনে সভা সেমিনারের ব্যবস্থা করছে। সরকার ও দাতা দেশগুলো এই বিষয় গুলো নিশ্চিত করতে চায়। তিনি আরো বলেন, সরকারী কর্মকর্তার ও জনপ্রতিনিধিদের দাপ্তরিক কাজ সর্ম্পকে সাধারন জনগণের মধ্যে সুষ্পষ্ট ধারনা থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনা যে কোন কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়ে অত্যান্ত সতর্ক। তিনি রাষ্ট্রের জনগণের কাছে দেশের উন্নয়ন ও সরকারের কর্মকান্ড জবাবদিহিতার মধ্যে দিয়ে রাষ্ট্রকে এগিয়ে নিচ্ছেন। একই সাথে আমরা যার তৃণমূলের সেবক হিসেবে কাজ করছে অবশ্যই আমাদেরও জবাবদিহিতা থাকা উচিত। তাই বলছি সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মধ্যে সমš^য় থাকলে যে কোন কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকে।
উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে ও জেলা ইএএলজি’র জেলা সমন্বয়কারী নুরু উদ্দীন মামুনের সঞ্চালনায়, এই সময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জিএস তছলিম মিয়া, মহিলা মাজুদা বেগম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, জ্যোতিময় ভৌমিক, কৃষি কর্মকর্তা, আশিক মাহমুদ জামিল, সমাজ সেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, ইউপি চেয়ারম্যান, ইসকান্দার আলী, এইচএম হারুনুর রশীদ, মাওঃ শরাফাত, প্রেসকাবের সভাপতি, নুরুন্নবী নোমান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *