ইউএনওসহ চারজনকে ফরিদগঞ্জ অফিসার্স কাব বিদায়

ফরিদগঞ্জ ব্যুরো: ফরিদগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আলী আফরোজ, সহকারি কমিশনার(ভুমি) মমতা আফরিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব এবং সোনালী ব্যাংকের ম্যানেজার জিনিয়া শারমিনের বদলিজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে অফিসার্স কাব ফরিদগঞ্জ। বুধবার রাতে কাবের সাধারণ সম্পাদক ও উপজেলা প্রকৌশলী ড. মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদারের সঞ্চালনায় বিদায়য়ী অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জ্যোতির্ময় ভৌমিক, কাবের আজীবন সদস্য ডাঃ পরেশ চন্দ্র পাল, ফরিদগঞ্জ প্রেসকাবের সভাপতি নুরুন্নবী নোমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলী রেজা আশরাফি, আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার শাহাদাত হোসেন, আরডিও মশিউর হমান , উপজেলা সহকারি শিক্ষা বেলায়েত হোসেন, পৌরসভার উপহসহকারি প্রকৌশলী নুরুন্নবী, সাংবাদিক মোঃ মহিউদ্দিন, উপজেলা পরিসংখ্যাণ কর্মকর্তা আবুল কাশেম এবং নবাগত পিআইও মিল্টন দস্তিদার । সভায় স্বাগত বক্তব্য রাখেন কাবের দপ্তর সম্পাদক এআরডিও কাউছার আহমেদ। আলোচনা শেষে বিদায়ী কর্মকর্তাদের সম্মননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *