বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কটি একটি ব্যস্ততম সড়ক। প্রতিদিন ভোর হতে গভীর রাত পর্যন্ত সবধরনের যানবাহন চলাচলে ব্যস্ত থাকে সড়কটি। সড়কে ঝুঁকিপূর্ণভাবে যানবাহনগুলো চলাচল করে থাকে। মতলব সেতু চালু হওয়ার পর সড়কের গুরুত্ব আরো বেশি বৃদ্ধি পায়। এ সুযোগে একটা মহল নিজেদের স্বার্থ উদ্ধারে লিপ্ত হয়ে তাদের ব্যবসায়িক কাজে সড়কটি ব্যবহার করে আসছে। তারা মতলব বাইপাস সড়কের উপর দিয়ে দুটি ড্রেজারের পাইপ নিয়ে ভরাট কাজের বালি উত্তোলন করছে। আর এ পাইপের উপর দিয়ে যানবাহনগুলো ঝুঁকিপূর্ণভাবে চলাচল করে থাকে। যে কোনো সময় যানবাহন কাত হয়ে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে সচেতন মহল প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে। ছবিটি মঙ্গলবার সকাল ৭টায় তোলা।