ফরিদগঞ্জে দুই ব্যবসায়ীকে জরিমানা!

আমান উল্লাহ খান ফারাবী:
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে ও চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন’র নেতৃত্বে বাজার তদারকিমূলক ফরিদগঞ্জ বাজার ও ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে অভিযান পরিচালিত হয়। অভিযান কালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

১১মে (বুধবার) ভোক্তা অধিকার বিরোধী কাজ করা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ বাজারে ও ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ‘সাত হাজার’ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

উপস্থিত ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়। অভিযান চলাকালে ফরিদগঞ্জ থানার এসআই সফিকুর রহমান ও সঙ্গীয়পোর্স অভিযানে সহযোগিতা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা নুর হোসেন জানান, ফরিদগঞ্জ বাজারে ও ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে পাইকারী ব্যবসায়ী কমপক্ষে ২৫ থেকে ৩০ জন ব্যবসায়ি রয়েছে। উপস্থিত ব্যবসায়ীদেরকে পণ্যের অবৈধ মজুতদারি এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *