ফরিদগঞ্জে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ


ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:
সারা দেশের মতো চাঁদপুরের ফরিদগঞ্জেও তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য-মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি।
৫ জানুয়ারী শনিবার সকালে ফরিদগঞ্জ পৌর এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহাম্মেদ মানিক।

এই সময় প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, সাধারন সম্পাদক মজিবুর রহমান দুলাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *