রামদাসেরবাগে তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন

আমান উল্লাহ খাঁন ফারাবী:
ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে রামদাসেরবাগ তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ নভেম্বর) দুপুরে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সাবেক হাজী মো: কামাল উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু। মাদ্রাসার পরিচালক ইয়াছিন খানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রমজান আলী খান, ইউপি সদস্য আলী হায়দার উজ্জ্বল পাটোওয়ারী , তরুণ রাজনীতিবীদ পাবেল পাটওয়ারী, মোস্তাফা কামাল মুকুল, বেগম মসজিদ চাঁদপুর মোহতামিম জামিয়া দারুল ঈমান মুফতি মাহবুবুর রহমান, চাঁদপুর জাফরাবাদ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ইলিয়াছ ফরিদি , হযরত মাওলানা সাইফুল ইসলাম, রামদাসেরবাগ আলিম মাদ্রাসার সাবেক আরবী প্রভাষক মাওলানা তাজুল ইসলাম, হাজী বাচ্চু পাটোওয়ারী, আব্বাস উল্যাহ শেখ, আবু তাহের পাটোওয়ারী, সাবেক ইউপি সদস্য রুহুল আমিন গাজী ব্যাংকার হানিফ রাজা, রামদাসেরবাগ আলিম মাদ্রাসার সাবেক সহ-সভাপতি ডাঃ শামছুল ইসলাম, আলমগীর হোসেন পাটওয়ারী সাধারণ সম্পাদক মানের বাড়ী জামে মসজিদ উপস্হিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান পাটোওয়ারী, বীর মুক্তিযোদ্ধা, তাফাজ্জল পাটওয়ারী অন্ধ হাফেজ জাহিদুল ইসলাম প্রমূখ।

প্রথান অতিথি বক্তব্যে বলেন, আরবী শিক্ষা প্রত্যেক মুসলমা নরনারী জন্য ফরয, সেই সার্থে আমরা আমাদের ছেলেমেয়ে দেরকে নুরানী শিক্ষার মাধ্যে সহী কুরআন হাদীস শিক্ষায় শিক্ষিত করবো।

সভাপতির বক্তব্যে বলেন, আমি শুকরিয়া আদায় করি মহান আল্লাহ কাছে, আল্লাহর রহমতে সকলের সহযোগিতায় আজকে রামদাসেরবাগ নূরানী মাদ্রাসার এই নতুন ভবন উদ্বোধন হয়। সকলের সহযোগিতা ছাড়া আমাদের এই পর্যন্ত আসা সম্ভব ছিল না। আমরা চেষ্টা করিতেছি, অত্র মাদ্রাসার পড়া-লেখার মান ফরিদগঞ্জের মধ্যে প্রথম স্থান অর্জন করিতে পারে, সবাই আমাদের সহযোগিতা করবেন। বিশেষ করে আমি অভিভাবক দের দৃষ্টি আকর্ষণ করবো, আপনাদের সহযোগিতা নিয়ে আমরা আমাদের মাদ্রাসাকে এতটুকু নিয়ে আসতে সক্ষম হয়েছি, ভবিষ্যতেও আমরা আরো এগিয়ে যেতে পারি তাই আপনাদের সহযোগিতা প্রয়োজন। নূরানী
শিশু থেকে ৩য় শ্রেনী পাঠদান করা হয়, পর্যায়ক্রমে ৪র্থ শ্রেনী করা হবে। অভিজ্ঞ শিক্ষক দ্বারায় প্রতিষ্ঠান পরিচালনা ও পাঠদান আমরা যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আলোচনা ও ভবন উদ্বোধন শেষে মুনাজাত পরিচালনা করেন মাদ্রাসা এমদাদুল উলূম শাশিয়ালী (দাওরায়ে হাদিস মাদ্রাসার) মুহতামিম মাওলানা হাফেজ ইব্রাহিম সাহেব।

উল্লেখ্য: ২০২০ সালে রামদাসেরবাগ নূরারী মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। শুরুতেই দক্ষতার সাথে প্রতিষ্ঠাটি প্ররিচালনা করে এই সুনাম অর্জন করে আসছে। ভবন না থাকা সর্তেও শুরুতেই নূরানী শিশু থেকে নূরানী ৩য় শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা ১’শ ছাড়িয়ে যায়। ২০২১ সালে এসে অত্র মাদ্রসার ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ১১০ জনের উর্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *