জাতির পিতা ও চার নেতাকে হত্যার মধ্য দিয়ে আওয়ামীলীগকে নিশ্চিন করতে চেয়ে ছিল স্বাধীনতা বিরোধিরা: আবুল খায়ের পাটওয়ারী

ফরিদগঞ্জ উপজেলা আ’লীগের আয়োজনে জেল হত্যা দিবসের আলোচনায় বক্তব্য রাখছেন পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী

স্টাফ রিপোর্টার:
যথাযোগ্য মর্যাদা ও বিনর্ম শ্রদ্ধায় ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে জেল হত্যা দিবস পালিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পতাকা উত্তোলন শেষে জাতীয় চার নেতার প্রতিকৃতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নেতারা। এসময় শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

পরে সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী বলেন, মহান স্বাদীনতার শত্রæরা ভেবেছিল জাতির জনকবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে জাতীয় চার নেতাকে হত্যা করলে আওয়ামীগকে চিরতরে নিশ্চিহ্ন করতে চেয়ে ছিল স্বাধীনতা বিরোধীরা। কিন্তু ওরা জানতো না যে, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের নিশ্চিহ্ন করা সম্ভব না। আজ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সুসংগঠিত। তাঁর নেতৃত্বে দেশ আজ উন্নয়নের ধারা আব্যাহত রেখে বিশ্ব দরবারে মাথা উচুঁ করে দাঁড়িয়েছেন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার বাংলাদেশকে। আজকের এই শোককে শক্তিতে রুপান্তরিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা কাজ করে যাবো এই হোক আমাদের অঙ্গীকার।

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মেয়র আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জহিদুল ইসলাম রোমান, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পদক সাবেক মেয়র মাহফুজুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিমসহ আওয়ামীলীগসহ যুবলীগ,ছাত্রলীগ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *