শুভ উদ্বোধন হল খাজুরিয়া গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের


জমকালো আয়োজনে খাজুরিয়া গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’র ১ম আসরের শুভ উদ্বোধন আজ।
ফরিদগঞ্জ উপজেলার ৬নং পশ্চিম গুপ্টি ইউনিয়নের খাজুরিয়া গ্রামবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত “খাজুরিয়া গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২১ইং”-এর ১ম আসর ঐতিহ্যবাহী খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আজ ২রা অক্টোবর শনিবার দুপুর ২ ঘটিকায়  উদ্বোধণী আনুষ্ঠান নানা আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হবে।  


উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবেন দেশের ক্রীড়াঙ্গণে বেশ পরিচিত বিশাল শক্তিশালী দু’টি দল “কুমিল্লা আমাদের ক্লাব ফুটবল একাদশ বনাম ষোলদানা আনন্দ স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ”।


উক্ত খেলা উদ্বোধন করবেন দেশের স্বনামধন্য ডেন্টাল সার্জন বি.ডি.এস (ঢাকা) পি.জি.টি (বি.এস.এম.এম.ইউ) ডা.আব্দুর রাজ্জাক।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো. খলিলুর রহমান বেপারী।
টুর্ণামেন্ট আয়োজক কমিটির পক্ষথেকে ক্রীড়াপ্রেমী জনতাদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠান উপভোগ ও অনষ্ঠানটি সাফল্য মন্ডিত করতে আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *