
জাকির হোসেন সৈকত,ফরিদগঞ্জ:
ফরিদগঞ্জে স্বাস্থ্যবিধি না মানার আপরাধে জরিমানা আদায় ও অবৈধভাবে বালু উত্তলন করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার ।
৩০শে সেপ্টোম্বর বৃহস্পতিবার উপজেলার ৯নং গোবিন্ধপুর ইউনিয়নের নয়াহাট বাজারের সৌদীয়া মার্কেট সংলগ্ন মাস্ক ব্যবহার না করার, স্বাস্থ্যবিধি না মানার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৫টি মামলায় ১৪০০শত টাকা ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ ধারায় ৫শত টাকা জরিমানা করা হয়। এ ছাড়া থানা পুলিশের সহয়তা ১০নং গোবিন্ধপুর ইউনিয়নের হরিপুর বাজার সংলগ্ন পশ্চিম হাঁসাতে অবৈধ ভাবে বালু উত্তোলন করার কারণে ড্রেজার মেশিন ও মেশিনের পাইপ ধ্বংশ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার বলেন, ফরিদগঞ্জে উপজেলায় যেই কোন স্থানে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে ভালু উত্তলন করা হবে সেই স্থানেই মোবাইলকোর্ট পরিচালনা করা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।