ফরিদগঞ্জে অটো রিক্সা চালকদের বিক্ষোভ তথ্য আপা’র পিআইসি সভা

ফরিদগঞ্জ পৌর এলাকার ইজি বাইক ও ব্যাটারী চালিত রিক্সা চালক এবং শ্রমিকরা সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে ৫ দফা দাবীর আন্দোলন নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

বিক্ষোভ মিছিলের পূর্বে মানববন্ধনে প্রায় দুইশতাধিক চালক ও শ্রমিক অংশ নেয়। মানববন্ধনে সংগ্রাম পরিষদের জেলা নেতা কমরেড শাহজাহান তালুকদার ও স্থানীয় নেতা কমরেড হারুনুর রশীদ ও শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এই সময় বক্তরা, ফরিদগঞ্জ পৌরসভা কর্তৃক পৌর এলাকা চালিত ইজি বাইক ও ব্যাটারী চালিত রিক্সা রেজিষ্ট্রেশন অতিরিক্ত ফি বৃদ্ধি প্রত্যাহারসহ তাদের ৫ দফা দাবী সরকার ও কর্তৃপক্ষকে মেনে নেওয়ার আহŸান করেন। পরে, তারা বিক্ষোভ মিছিল নিয়ে পৌর এলাকার প্রদান সড়ক গুলো প্রদক্ষিণ করে।

ফরিদগঞ্জে তথ্য আপা’র পিআইসি সভা
ফরিদগঞ্জ উপজেলা তথ্য আপা’র পিআইসি সভা সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় পিছিয়ে পড়া নারীদের সার্বিক উন্নয়ণে প্রকল্পের ৬টি সূচক বাস্তবায়নের বিষয়ে ব্যাপক সিদ্ধান্ত হয়।
উপজেলা নিবার্হী অফিসার শিউলী হরি’র সভাপতিত্বে, পিআইসি সভায় বক্তব্য রাখেন, তথ্য সেবা কর্মকর্তা ও সদস্য সচিব লিমা মাহজাবিন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সূধীজন প্রতিনিধি নুরুন্নবী নোমান, তথ্য সহকারী ইশরাত জাহান ও আইরিশ আক্তার প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *