স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন


মামুন হোসাইন :
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের পরিচালক ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব কাজী আশরাফ উদ্দিন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ পরিদর্শন করেছেন। রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে তিনি উপজেলা পরিষদে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড: জাহিদুল ইসলাম রোমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি । এ সময় ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওমালীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদ চেয়ারম্যন জি এস তছলিম আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, আওয়ামীলীগ নেতা কামরুল হাসান সাউদ, পৌরসভার ৯ ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন টিটু উপস্থিত ছিলেন। পরে তিনি উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের খোঁজ খবর নেন। একই সাথে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *