ফরিদগঞ্জে টিকার এসএমএসের অপেক্ষায় ৮২ হাজার মানুষ

মামুন হোসাইনঃ
প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এই ভাইরাসের কবলে পড়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিশেহারা। ভাইরাসটির প্রকোপ থেকে বাঁচার একমাত্র উপায় এখন টিকাকরণ। সে লক্ষ্যে উদ্যোগও নিয়েছে সরকার।ইতোমধ্যে দেশের অনেক মানুষকে টিকা দেওয়া হয়েছে।
দিন যত যাচ্ছে, টিকা গ্রহণে মানুষের আগ্রহও তত বাড়ছে। তাছাড়া টিকাগ্রহণ ছাড়া বিদেশ ভ্রমণসহ অনেক ক্ষেত্রে ঝামেলায় পড়ার আশঙ্কা থেকেও এখন অনেকেই টিকা পেতে উদগ্রীব।

কিন্তু আগ্রহ সত্ত্বেও আশানুরূপ মানুষকে এখনও টিকার আওতায় আনা সম্ভব হয়নি। এর অন্যতম কারণ টিকার অপ্রতুলতা। যে কারণে ফরিদগঞ্জ ৫ লক্ষ নাগরিকদের মধ্যে ১ লক্ষ ৫ হাজার ১শত ১৪ জন নাগরিক টিকার জন্য নিবন্ধন করেছেন,তার মধ্যে ৮২ হাজার১শত ২৯ জন এসএমএস অপেক্ষায় প্রহর গুনছেন। আর দুটি ডোজই সম্পন্ন করেছেন ৮ হাজার ৮২ জন। প্রথম ডোজ সম্পুর্ন হয়েছে ২২ হাজার ৯ শত ৮৫ জন।

টিকার এসএমএস পেতে দেরির ব্যাপারে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী বলেন বিপুলসংখ্যক মানুষ টিকার জন্য নিবন্ধন করছে। যার কারণে অনেক বেশি নিবন্ধনকারীর সংখ্যা জমে যাচ্ছে। যে কেন্দ্র টিকার জন্য নিবন্ধন করা হয় সেখানে নিবন্ধনের আইডি নম্বরটা থেকে যায়। ওই নম্বর অনুযায়ী, যে আগে নিবন্ধন করবে তাকে আগে এসএমএস পাঠানো হয়। প্রতিদিন আমরা ৩ টি বুতে ১৫০ জন করে ৪৫০ জনকে টিকার আওতায় আনছি,পর্যায় ক্রমে সকলকে টিকা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *