
মামুন হোসাইনঃ চাঁদপুর ফরিদগঞ্জ দিন দিন করোনা আক্রান্ত ও মৃত্যু বেড়ে চলছে।তারপরও নেই মানুষের মাঝে সচেতনতা গত এক সপ্তাহে ২০০ এর উপরে করোনা আক্রান্ত। যে হারে আক্রান্ত বেড়ে চলছে বলা যায় ফরিদগঞ্জ উপজেলা এখন ঝুঁকিপূর্ণ, নেই শনাক্ত হারে পর্যাপ্ত আইসোলেশন ব্যবস্হা। গত বছর ৮ই মার্চ বাংলাদেশে করোনা রোগী সনাক্ত হয়, আস্তে আস্তে ছড়িয়ে পুরো বাংলাদেশ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, অক্সিজেন কনসেনটেটর মেশিন মাত্র ১ টি, অক্সিজেন সিলিন্ডার ৩৫ টি,কিন্তু মিটার আছে মাত্র ১৩ টি। নেই কোন ভেন্টিলেটর।আইসোলেশন বেড আছে ১৫ টি,রোগী ভর্তি আছে ৯ জন। সর্বোমোট আক্রান্ত ৯২৫ জন। মোট মৃত্যু ২৮ জন। গত ২৮ ই জুলাই করোনা আক্রান্ত ৫৩ জন।
উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী জানান, ফরিদগঞ্জ ক্রমেই দিন দিন বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্হান করতে হবে। উপজেলায়টি ভয়াবহ দিকে ধাবিত হচ্ছে, বাহিরে ঘুরাফেরা না করার অনুরোধ জানিয়ে বলেন যদি একবারে প্রয়োজন হয় তাহলে স্বাস্হবিধি মেনে মাস্ক পড়ে ঘর থেকে বের হতে হবে,নিজের পরিবারকে বাচাঁতে সবাই সচেতন হতে হবে।আমাদের আইসোলেন বেড আছে ১৫ টি,অক্সিজেন সিলিন্ডার আছে ৩৫ টি।পর্যায় ক্রমে সকল কিছু বাড়ানো হবে।