ফরিদগঞ্জে অনাথ হত্যার রহস্য উদঘাটন, পিবিআই কাছে সোহাগের স্বীকারোক্তি

ডেস্ক রিপোর্ট: ফরিদগঞ্জে জেলে অনাথ চন্দ্র দাস হত্যার রহস্য উদঘাটন করলো পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই চাঁদপুর। এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত সোহাগ (২৬) নামে একজনকে আটক করেছে পিবিআইর তদন্ত টিম। বৃহস্পতিবার আটকের বিষয়টি পিবিআই নিশ্চিত করেন।

পিবিআই চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার জানান। হত্যার ঘটনা পিবিআই এর উপর অনাথ চন্দ্র দাস হত্যার তদন্ত অর্পণ হওয়ার পর তদন্ত টিম এ হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে।

আটক সোহাগ পুলিশকে জানায়, ঘটনার দিন ১৯ জুলাই সোহাগ নিহত অনাথ চন্দ্র দাসের প্রতিবেশী সুবল দাসসহ চারজন মিলে অনাথকে হত্যা করে। আটক সোহাগের বাড়ি ফরিদগঞ্জের কড়ৈতলী গ্রামে। সেও মৎস্য ব্যবসায়ী। তাকে আজকেই ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার জন্যে আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, নিখোঁজের ৭ দিন পর ২৫ জুলাই রোববার দুপুরে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কড়ৈতলী গ্রামের একটি খাল থেকে অনাথ চন্দ্র দাসের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ঐ দিনই ময়না তদন্ত সম্পন্ন করে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। এরপর মৃতদেহের ঐ রাতেই দাহকার্য সম্পন্ন করে তার পরিবারের সদস্যরা। নিহত অনাথ চন্দ্র দাস একই ইউনিয়নের খুরুমখালী গ্রামের প্রয়াত গোপাল চন্দ্র দাসের ছেলে। তিনি পেশায় জেলে তিন সন্তানের জনক ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *