ফরিদগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরপ্রাপ্তদের ঈদ উপহার দিলেন শিউলি হরি

মামুন হোসাইনঃ মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পাওয়া পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দিয়েছেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি।


আজ ১৯ জুলাই মঙ্গলবার তিনি উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের বাঘড়া বাজারস্থ ১৩টি পরিবারের মাঝে ঈদের শাড়ি, চাল ডাল নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং চিনি সেমাই তুলে দেন তাদের হাতে। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান পাটওয়ারীসহ লোকজন উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ইউএনও শিউলী হরি বলেন, ঘর পাওয়া মানুষগুলোর সাথে পরিচয় অনেকদিন পেরিয়েছে। সেই ভূমিহীন যাচাই-বাছাই থেকে শুরু করে ঘর বরাদ্দ দেয়া, ঘর বুঝিয়ে দেয়া এবং প্রতিনিয়ত তাদের খবর নিতে যেয়ে সত্যিকার অর্থেই তারা বেশ কাছের মানুষ হয়ে গিয়েছে। ঈদের আগে ওদের কিছু উপহার দেয়ার ইচ্ছে হয়। সেই ইচ্ছেতেই আজ ওদের দেখতে যাওয়া এবং খুব সামান্য কিছু উপহার দেয়া। সামান্য উপহারে ওদের খুশি দেখে আমিও আনন্দিত।

উল্লেখ্য, ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের বাঘড়া বাজারে ১৩টি এবং রূপসা দক্ষিণ ইউিনিয়নের দক্ষিণ সাহেবগঞ্জ গ্রামে ৭টিসহ দ্বিতীয় দফায় ২০টি ঘর তৈরি শেষে তাদের মাঝে হস্তান্তর করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *