ফরিদগঞ্জে নারী দিবসে ধর্ষণের অভিযোগ!

আমান উল্লাহ খাঁন ফারাবী: ফরিদগঞ্জ উপজেলায় নারী দিবস ৮ মার্চ সোমবার রাতে ফরিদগঞ্জ থানায় হাজির হয়ে ধর্ষিতা গৃহবধু ধর্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে। অভিযোগের আলোকে ধর্ষককে আটক করেছে থানা পুলিশ।

ধর্ষণের স্বীকার প্রবাসির স্ত্রী লিখিত অভিযোগে জানায়, গত এক মাস পূর্বে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের কামালপুর গ্রামের আলী আক্কাছ গাজী (চৌকিদার) এর ছেলে ধর্ষক আবুল কাশেম গাজী (৩০) এর সাথে মোবাইল ফোনে একই ইউনিয়নের পশ্চিম জয়শ্রী গ্রামের প্রবাসির স্ত্রী ৩ সন্তানের জননীর মোবাইলে সম্পর্ক হয়।তার পর থেকে তাকে ব্লাকমেল করে কাশেম গাজী ।

থানায় লিখিত অভিযোগে সূত্রে জানাযায়, ঘটনার দিন ৭ মার্চ সোমবার সকালে স্থানীয় পাটওয়ারী বাজারে বাজার করতে আসে ঐ গৃহবধু। এ সময় পাটওয়ারী বাজারের দক্ষিন পাশের রাস্তার উপর ধর্ষক আবুল কাশেম গাজী ঐ গৃহবধুকে জোরপূর্বক অস্ত্রের মুখে মেরে ফেলার ভয় দেখিয়ে সিএনজি যোগে চাঁদপুর লঞ্চঘাটে নিয়ে যায় এবং লঞ্চের কেবিনে নিয়ে গৃহবধুকে ধর্ষণ করে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ধর্ষণের অভিযোগে আবুল কাশেম গাজী নামে এক যুবককে আটক করেছি এবং তার বিরুদ্ধে ধর্ষনের মামলা হয়েছে। ধর্ষিতাকে পুলিশ হেফাজতে আগামীকাল চাঁদপুর মেডিকেল টেস্ট করা হবে । এবং ধর্ষক কাশেম গাজীকে চাঁদপুর আদালতে হাজির করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *