ফরিদগঞ্জে কাতারস্থ আওয়ামীলীগ ফোরামের কমিটি গঠন



স্টাফ রিপোর্টার : ফরিদগঞ্জ মধ্যপ্রাচ্যের দেশ কাতারে আওয়ামীলীগ ফোরামের নবনির্বাচিত কমিটির গঠন হয়েছে। ৫ ফেব্রুয়ারি শুক্রবার শিল্পনগরী নিউ গোল্ডেন মার্বেল ফ্যাক্টরিতে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে বিশিষ্ট শিল্পপতি জনাব জালাল আহমেদ সিআইপিকে প্রধান উপদেষ্টা করে,

বিশিষ্ট ব্যবসায়ী, রাসেল খান টিটুকে সভাপতি,মোহাম্মদ ওমর ফারুককে সাধারণ সম্পাদক ও শাখাওয়াত হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ১১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি জনাব জালাল আহমেদ সিআইপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সব সময় বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে এগিয়ে যাবেন। এসময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।এতে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি রাসেল খান টিটু, তিনি তার বক্তব্যে বলেন আগামীতে এই সংগঠন কাতারে জননেত্রী শেখ হাসিনার হাতিয়ার হিসেবে দেশ এবং বিদেশে কাজ করবে। এতে বক্তব্য রাখেন
সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওমর ফারুক, তিনি বলেন এই আত্মপ্রকাশের মাধ্যমে আমরা একদিন কাতারে আওয়ামীলীগের একটা মজবুত ঘাটি তৈরী করবো। এই সংগঠন কাতারস্থ ফরিদগঞ্জ উপজেলার সকল মানুষের কল্যানে কাজ করবে।

এ সময় বক্তব্য দেন চাঁদপুর সমিতির সভাপতি মোঃ মানিক হোসেন, মোঃ রাশেদ আলম,সেলিম গাজী,জাহাগীর আলম,সাখাওয়াত হোসেন, শাহেদ হাছান,মোঃ ফারুক হোসাইন,নজরুল ইসলাম,মীর, ফিরোজুল ইসলাম মুন্না, আল আমিন খান।
পরে সিআইপি জালাল আহমেদকে বাংলাদেশ সংক্ষিপ্ত সফর শেষে কাতার আগমনে সংগঠনের পক্ষ থেকে থেকে সংবর্ধনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *