ফরিদগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠির মাঝে চেক বিতরণ- তৃণমূলের স্বল্প আয়ের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বর্তমান সরকার এই ধরনের পদক্ষেপ নিচ্ছে ……ইউএনও- শিউলী হরি

নবী নোমান: সোমবার সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের হলে উপজেলার প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ণ কর্মসূচীর বিভিন্ন ট্রের্ডে সফট স্কীলস প্রশিক্ষণ প্রাপ্ত কামার,কুমার, নাপিত ও মুচিসহ প্রায় শতাধীক ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সমাজসেবা কার্যালয় থেকে আর্থিক চেক বিতরণ করা হয়।
এর আগে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিমের সভাপতিত্বে এই বিষয়ে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি বলেন- সরকারে নানামূখি উন্নয়ণে আজ দেশের সব শ্রেণীর মানুষের জীবন যাত্রার মান পরিবর্তন হচ্ছে। দেশের তৃণমূলের পিছিয়ে পড়া মানুষগুলো যেন সম মর্যাদায় এগিয়ে যেতে পারে তার জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপের একটি অংশ হচ্ছে আজকের এই আয়োজন। সরকারী ভাবে আজ আপনারা যে আর্থিক সহায়তা পাবেন তা আপনাদের সম্পদের সাথে সংযুক্ত করে নিজদের উন্নয়ণে ব্যয় করবেন। যা হবে অবশ্যই দৃশ্যমান। আমার বিশ্বাস এই আর্থিক সহায়তা ও প্রশিক্ষণকে কাজে লাগিয়ে আপনার ক্ষুদ্র ব্যবসা আরো সম্প্রসারিত হবে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম,ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আবদুছ সোবহান লিটন, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন প্রমূখ। পরে অতিথিবৃন্দ সুবিদাভোগি ১শ’ ২৩ জনের মাঝে ১৮ হাজার টাকা করে চেক বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *