ফরিদগঞ্জে সড়ক দূর্ঘটনারোধে সচেতনতা সভায়- নো হেলমেট নো ফুয়েল অঙ্গীকার

স্টাফ রিপোর্টার: ফরিদগঞ্জ থানা পুলিশের আয়োজনে সোমবার ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে পরিবহন চালক ও ফুয়েল বিক্রিতাদের নিয়ে সড়ক দূর্ঘটনারোধে এক সচেতনতা সভার আয়োজন করে। সভায় দূর্ঘটনা ও করোনা রোধে পরিবহন ড্রাইভার ও ফুয়েল বিক্রিতাদের নো মাস্ক নো পেসেঞ্জার এবং নো হেলমেট নো ফুয়েল বিষয়ে অঙ্গীকার করা হয়।
থানা অফিসার ইনচার্জ মোহম্মদ শহিদ হোসেনের সভাপতিত্বে সভায়, বক্তব্য রাখেন ট্রফিক পুলিশের পরিদর্শক মোঃ ঈসরাফিল, ওসি (তদন্ত) বাহার মিয়া, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাংবাদিক নুরুন্নবী নোমান ও এমকে মানিক পাঠান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *