গ্রামীণ সড়ক মেরামত মাসে ফরিদগঞ্জে মোট ২১টি সড়ক মেরামতে উদ্যোগ

নবী নোমান: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উপলক্ষে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে এলজিইডি বিভাগের গ্রামীণ সড়ক মেরামত মাসে ফরিদগঞ্জ উপজেলায় ২১টি সড়ক মেরামতের কার্যক্রম শুরু হয়েছে।
ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মজুমদার জানান, ১অক্টোবর থেকে সারাদেশের ন্যায়ে আমরা ফরিদগঞ্জ উপজেলার মোট ২১ টি মূল সড়ক গ্রামীণ সড়ক মেরামত মাস উপলক্ষে সংস্কার করার উদ্যোগ নিয়েছি। এই এক মাসে এলজিইডি বিভাগের এলসিএস’র প্রায় দুইশত মহিলা কর্মীরা ২০টি সড়কের সোলডার মাটি দ্বারা সংস্কার এবং ফরিদগঞ্জ থেকে চান্দ্রা বাজার পর্যন্ত ৯ কিঃ মিটার সড়ক বর্ষায় ক্ষতিগ্রস্থ অংশ মোবাইল ম্যান্টেনেস করা হবে। গত ১অক্টোবরের বৃহস্পতিবার উপজেলার চান্দ্রা এলাকায় এই কার্যক্রমের যাত্রা শুরু করেন, উপজেলা প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মজুমদার। এই সময় উপস্থিত ছিলেন, এলজিইডি বিভাগের সিও জহিরুল ইসলাম, কার্য্য সহকারী মতিউল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *