উপজেলা পরিষদ আগামীতে দৃশ্যমান উন্নয়ন করতে চায় ……..অ্যাড. জাহিদুল ইসলাম রোমান

স্টাফ রিপোর্টার:
সোমবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃংখলা বিষয়ক সভায় বক্তব্য রাখতে গিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান বলেছেন, উপজেলা পরিষদ আগামীতে দৃশ্যমান উন্নয়ন করতে চায়। এই জন্য তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ উপজেলা পরিষদের সকল সদস্যের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি গত অর্থ বছরের কথা উল্লেখ করে বলেন, আমাদের মধ্যে কিছুটা সমন্বয়ের অভাব থাকায় ১৯ লক্ষ টাকা ফেরত চলে গেছে। তাই আমরা চলতি অর্থ বছরে অর্থবহ কাজ করতে চাই। তিনি আরো বলেন, সম্প্রতি জেলার সর্ববৃহৎ চালান সম্প্রতি সাড়ে ১৭ হাজার পিসসহ তিনজনকে আটকের ঘটনায় পুর্লিশ প্রশংসার দাবী রাখে। ওই ঘটনায় আটক ফরিদগঞ্জের মাদক ব্যবসায়ী মামুনের কথা উল্লেখ করে বলেন, তার মতো একজন লোক যদি এতবড় চালান রাখতে পারে। তাহলে আমাদের রাজনীতিবিদদের আশ্রয়ে প্রশয়ে যারা মাদক ব্যবসা করছেন, তাদের অবস্থা অনুমেয়। এই দায়ভার আমি একজন জনপ্রতিনিধি হিসেবে এড়াতে পারি না। হয়ত এমন মাদক ব্যবসায়ী রয়েছে, যাদের উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন এবং থানা পুলিশও কিছুই করতে পারবে না। এসব থেকে মুক্ত হতে হলে মাদকের বিষয়ে আমাদের সকল পর্যায়ের লোকজনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা শিউলী হরির সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান জি এস তছলিম আহমেদ, অফিসার ইনচার্জ আব্দুর রকিব, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এইচ এম হারুনুর রশীদ, মো: শওকত আলী , আব্দুল গনি বাবুল পাটওয়ারী, মাও. শারাফাত উল্ল্যা, আবুল কালাম ভূইয়া এবং বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *